1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সিফাত হত্যার সঠিক বিচারের দাবিতে মানব বন্ধন 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সিফাত হত্যার সঠিক বিচারের দাবিতে মানব বন্ধন

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের মেধাবী ছাত্র সাজিদুর রহমান (সিফাত) এর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ঘন্টাব্যাপী মানব বন্ধন পালিত হয়েছে।
পাংশায় সচেতন মহলের নাগরিকদের আয়োজনে পাংশার হাবাসপুরের কাচারীপাড়ায় অনুষ্ঠিত এই মানব বন্ধনে প্রায় তিন হাজার লোক অংশ নেয়। এ সময় সিফাত এর সহপাঠী, বন্ধু মহল, পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিত সবার একটাই দাবি সিফাত হত্যাকান্ডের সাথে জরিত সকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সিফাতের পরিবার সালাম বিশ্বাস, সফি বিশ্বাস, সিফাত এর বাবা রফিক, মা সাবানা বেগম, পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সি প্রমুখ।
এ মানব বন্ধন অনুষ্ঠান সঞ্চালনন করেন নূর নবী মুন্সি। পরিবারের দাবি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এই নির্মম হত্যা কান্ডের সঠিক বিচার দ্রুত সময়ে বাস্তবায়ন করবেন। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিবারের সদস্য ও উপস্থিত জনসাধারণ।
উপস্থিত জনসাধারণ সহস্র কণ্ঠে বলেন, এই হত্যা পরিকল্পিত ভাবে করা হয়েছে এবং এর সাথে স্থানীয় রাঘব বোয়ালদের হাত রয়েছে। যারা ক্ষমতার জোরে এখনো লোক সমাজে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য ১২ জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাত কে গুরুতর আঘাত করে। ১৩ ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সিফাত। ১৫ ই জানুয়ারী পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যাদের মধ্যে দুইজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page