1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

পাংশায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৩ বার পড়া হয়েছে

পাংশায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

রবিউল হাসান রাজিবঃ মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্তরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পাংশার পৌরসভার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ কুন্ডুর সভাপতিত্বে এ বিট পুলিশের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা থানা সার্কেল অফিসার (এ,এস,পি) শানুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন।
এ বিট পুলিশ সভায় বক্তব্য রাখেন পাংশা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এস,আই মিজান, এস,আই হিরু বড়ুয়া, এ,এস,আই এ বি ছিদ্দিক, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ছোরাফ মন্ডল, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাজুল ইসলাম প্রমুখ।
পাংশায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

পাংশায় পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, পাংশা একসময় উগ্রপন্থি আর সন্ত্রাসের জনপদ ছিল। যা বর্তমান সময়ে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু পুরোপুরি ভাবে নির্মুল হয়নি। জনসাধারণ যদি পুলিশ প্রশাসনকে সহায়তা করে তাহলে বর্তমান সময়ের থেকেও অনেক বেশি সহনশীল হয়ে আসবে পাংশার সকল পরিবেশ।
এছাড়াও তিনি যে কোনো আইনি সহায়তা নিতে এবং অপরাধ দমনে সকলকে পুলিশি সহায়তা নিতে থানায় শরণাপন্ন হওয়ার আহবান জানান। আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতে বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page