1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

সালথায় ন‌্যাশনাল সা‌র্ভিস কর্মসূ‌চির আওতায় প্রশিক্ষন কো‌র্সের উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সালথায় ন‌্যাশনাল সা‌র্ভিস কর্মসূ‌চির আওতায় প্রশিক্ষন কো‌র্সের উদ্বোধন

আরিফুল ইসলাম, সালথা প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌র কর্তৃক ন‌্যাশনাল সা‌র্ভিস কর্মসূ‌চির (৮ম পর্ব) আওতায় ৫০০ জন বেকার যুবক ও যুব‌তি‌দের ‌তিন মাস মেয়াদী প্রশিক্ষন কোর্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে উপ‌জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অ‌ধিদপ্তর সালথা এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (২রা ফেব্রুয়ারি) ‌দুপু‌রে জেলা মা‌ল্টিপারপাস হলরুম সালথায় ২য় বা‌র উ‌দ্বোধনী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

সালথা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হা‌সিব সরকারের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ.ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, যুব উন্নয়ন অ‌ধিদপ্ত‌র ফ‌রিদপু‌রের উপ-পরিচালক খান মো. নাইম, ব‌্যাংক এশিয়ার ‌হেড অব এ‌জেন্ট ব‌্যাং‌কিং এস‌.ভি‌.পি মো. আহসান উল আলম, ব‌্যাংক এ‌শিয়ার হেড অব আ‌র্থিক অন্তর্ভূক্তি‌ বিভাগ এফ.ভি‌.পি মো. জা‌কির হো‌সেন ভূইয়া, সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, উপ‌জেলা ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ও‌সি তদন্ত সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ব‌্যাংক এ‌শিয়ার হেড অব ‌পে‌মেন্ট চ‌্যা‌নেল চন্দন নাগ প্রমূখ।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা যুব উন্নয়ন অ‌ফিসার মোস্তফা আহসান কামাল। শাহদাব আকবর লাবু চৌধুরী এসময় বলেন, আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যত। প্রশিক্ষনের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কর্ম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।

তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে। প্রধানমন্ত্রী চান দক্ষ জনশক্তি গড়ে তুলতে। আমরা তার নির্দেশনায় কাজ করে যাচ্ছি। যুবকদের কর্মদক্ষতাই দেশকে পাল্টে দিতে পারে। উন্নত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে যুবকরাই হবে মূল কারিগর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page