সালথায় মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আরিফুল ইসলাম,সালথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ ইমারত হোসেন পিকুল মোল্যা ও অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে জিয়া হাসান খান নামে এক ব্যক্তিকে ভূমিদস্যু ও অন্যের সম্পত্তি লোভি দাবি করে থানায় তাদের নামে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল মোল্যা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গট্রি ইউনিয়নের জনৈক জিয়া খান যুবলীগ নেতা বাদল ও আমার বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে নানা ভাবে হয়রানি করছে। জমি নিয়ে বিরোধের জের ধরে জিয়া খান তাকে মারধর করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দাখিল করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। আমাদের রাজনৈতিক সুনাম নষ্ট করতেই সে উঠে পড়ে লেগেছে। আমাদেরকে হয়রানি করতেই জিয়া খান মিথ্যা নাটক সাজিয়েছে।’ লিখিত বক্তব্যে আরো বলা হয়, সালথা বাজার সংলগ্ন ৩৩নং দরজা পুরুরা মৌজার একটি জমি নিয়ে সে আদালতে ১৪৪ ধারার পিটিশন দায়ের করে। সেই পিটিশনের তদন্তের জন্য সালথা এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়। সেই প্রতিবেদন আমাদের পক্ষে গেলে জিয়া খান পরাজয় নিশ্চিত জেনে স্বেচ্ছায় মামলাটি তুলে নেন। এরপর থেকেই সে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানির চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সে যুবলীগ নেতা বাদল ও আমাকে জড়িয়ে কল্প কাহিনী ফেঁদে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এসময় প্রতারণা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়ের থেকে মুক্তি পেতে, ভুক্তভোগীরা শাহদাব আকবর লাবু চৌধুরী এবং ফরিদপুরের পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সালথা থানার অফিসার ইনচার্জ এর প্রতি ষড়যন্ত্রকারী জিয়া খান এর অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, এনায়েত মোল্যা, রেজাউল তালুকদার, মোশারফ তালুকদার, ওহিদুল ইসলামসহ স্থানীয় যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply