1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন

আজিজুর রহমান দুলালঃ মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার। এই পতিপাদ্যকে সামনে রেখে আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে।আলফাডাঙ্গা থানা ওসি তদন্ত ফয়সাল আহম্মেদ এর সভাপতিত্বে আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন।

আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, বিএনপির সভাপতি আব্দুস সালাম (সানাল) শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরইসলাম, ৯ ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর এবং ৩ জন মহিলা কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিট পুলিশিং কার্যালয়ের অফিস উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতা এবং সঞ্চালনায় ছিলেন আলফাডাঙ্গা থানার এস আই মিজানুর রহমান। ওসি তদন্ত ফয়সাল আহম্মেদ বলেন, এই ৭নং বিটের পুলিশের কাজের জন্য আলফাডাঙ্গা থানার এস আই মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

৭নং বিটের যখন যিনি দায়িত্বে থাকবেন আপনারা তাকে,মাদক ব্যবসা, মদক সেবক, ইভটিজিং,এবং চাঁদাবাজি যারা করে তাদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহোযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page