1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগে নামফলকের শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৫ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগে নামফলকের শুভ উদ্বোধন

সাজ্জাদ হোসেন সাজু , চরভদ্রাসন প্রতিনিধি : ফরিদপুর চরভদ্রাসনে একতাবদ্ধ সংগঠন এর উদ্যোগে নামফলকের শুভ উদ্বোধন করা হয় বাদুল‍্যা মাতুব্বরের ডাঙ্গী ও খালাসী ডাঙ্গী গ্রামের
নাম দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী নামফলকের কাজ শুরু করা হয়।(ভিডিও সহ)

০২.০২.২০২১ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় স্থান বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গীর পাইচার মোড়ে প্রথম নামফলক স্থাপনের মাধ্যমে এর যাত্রা শুরু হলো । চরভদ্রাসন ইউনিয়নের ২৮ টি গ্রামে ৩ টি করে মোট ৮৪ টি নামফলক স্থাপন করতে যাত্রা শুরু হলো।

একতাবদ্ধ সংগঠনের সভাপতির নাজমুলের সাথে কথা বলে জানা যায় এটি স্থাপন করতে পেরে পুরো বাংলাদেশে একটি মাইলফলক স্থাপন হলো এবং নতুন দ্বার উন্মোচন হলো।
আমরা নামফলক শুধু শহরে ও বাজারে দেখতে পায় এছাড়াও অন্য কোনো জায়গায় নয়।

আমরা শহরের দৃষ্টান্ত মফস্বলে স্থাপন করলাম। আমরা আগে চরভদ্রাসন ইউনিয়নের মোট ২৮ টি গ্রামে নামফলক স্থাপন করে বাকি ইউনিয়নে আস্তে আস্তে স্থাপন করে তারপর পুরো চরভদ্রাসন থানায় সম্পন্ন করবো।

সাধারণ সম্পাদক মিথিলা খানম মিম বলেন, আমরা পুরো বাংলাদেশে একটি দৃষ্টান্ত তৈরী করলাম এটি আপনারাও পুরো বাংলাদেশে স্থাপন করেন।

এদিন সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে একদিনের জন্যে সংগঠনের সভাপতির পদে আসিন করে সম্মানিত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে একটি টিশার্ট উপহার দেওয়া হয়।

নামফলক স্থাপনের দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম নামফলকটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা ।  জেসমিন সুলতানা , তার বক্তব্যে বলেন একতাবদ্ধ সংগঠনের কাজগুলো দেখে আমি আনন্দ পাই।

এই সংগঠনের এরকম কাজের ধারাবাহিকতা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই সময় সংগঠনের এই কাজকে গতিশীল করতে তিনি আর্থিক সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকেন একতাবদ্ধ সংগঠনের উপদেষ্টা সাংবাদিক কাজল ভাই সহ এলাকার ইউপি মেম্বারসহ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

“মফস্বলে নামফলক স্থাপন করে শহরের দৃষ্টান্ত তৈরী করলো একতাবদ্ধ সংগঠন “

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page