1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসির স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

  • বর্তমান সময়: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসির স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

রবিউল হাসান রাজিবঃ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এস.এম.মিজানুর রহমান স্মরণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাট্রা এলাকার কৃতি সন্তান সাংবাদিক মোক্তার হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

অনুষ্ঠান শুরুতে ফলকে জেলা পুলিশের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করেন পাংশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সাংবাদিক মোক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী। শহীদ হওয়া ওসির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে ৩১ জানুয়ারী ২০২১ রবিবার বিকেল ৪.৩০ টায় পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জাগিরকয়া নামক এলাকায় গত ৩১ জানুয়ারী ২০০৪ তারিখে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।

রাজবাড়ী জেলার সাবেক পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান ৪ ডিসেম্বর ২০০৭ তারিখে ফলক উন্মোচন করেছিলেন। ১৭ বছর আগে জাগির কয়া নামক এলাকায় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমান সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিল। তৎকালীন পইরেত বাহিনীর প্রধান কামালের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম পরিচালিত ছিল। কামাল বিভিন্ন সময়ে হাজতে গিয়েছিল একাধিকবার। কিন্তু তার কার্যকলাপ দিন দিন বেড়ে যায়।

একজন পুলিশের কর্মকর্তাকে হত্যা করেও সন্ত্রাসী কার্যক্রম বাড়িয়ে চলছিল। হঠাৎ গোপন তথ্যের ভিত্তিতে কামাল বাহিনীর কার্যক্রম প্রতিহত করতে অভিযান পরিচালনা করার সময়ে আবারো পুলিশের উপর গুলিবর্ষণ করে তখন পুলিশ পাল্টা গুলিবর্ষন চালানোতে সফল হলে সন্ত্রাসী কামাল নিহত হয়। এ দোয়া মাহফিলে বক্তব্য দেন পাট্রা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আলী, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম শরিফুল হুদা সাগর।

বর্তমান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন নিহত ওসি সাহেব সম্পর্কে শুনেছি। তিনি খুলনার বাসিন্দা হিসেবে এ থানায় কর্মরত থাকা অবস্থায় শহীদ হন। সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন আপনারা প্রতিবাদ করতে শেখেন। কোন মাদকে কোন সন্তান যেন না যায় তার জন্য লক্ষ্য রাখবেন। মৃত্যু বার বার হয় না। একবারই মৃত্যু হয়। তবে ভালো কাজ করে মৃত্যুবরণ করলে তার মৃত্যু হলেও তিনি মানুষের মাঝে বেঁচে থাকেন। এ ওসি সাহেব তার নিদর্শনস্বরুপ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ হুমায়ুন রেজা সহ পুলিশের একটি টিম, বাংলাদেশ প্রাথমিক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মালেকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page