1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন অপকর্ম করার পায়তারা করছে: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার গত ১৫ বছরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সকলের পকেট খালি করে ব্যাংক লুট করেছে। এত আত্মাহুতি দিয়ে গত ৫ আগষ্টের পরে যখন আমরা নতুন সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন এই ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন অপকর্ম করার পায়তারা করছে। এরা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। বাংলাদেশ এখন নতুন পথে এগুচ্ছে, এখন বাংলাদেশ গড়তে হবে। আমরা যদি ভাঙি, আমরা যদি দূর্নীতি করি, তাহলে আমরা দেশটা গড়তে পারবো না।

 

ফরিদপুরের ঐতিহ্য বাহী কুমার নদে অবৈধ ভাবে বালু উত্তলন বন্ধ করতে নগরকান্দা ও সালথা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শনিবার ( ২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পথসভা শেষে শামা ওবায়েদ কুমার নদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

 

তিনি আরও বলেন, কুমার নদ একটি ঐতিহ্য বাহী নদ, এই নদীর উপর ভিত্তি করে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে তাদের জীবীকা নির্বাহ করে। এই কুমার নদ কে বাঁচাতে হবে। কুমার নদের বালু উত্তলনের পেছনে যারা আছে, তারা আবার বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করছে। তারা আবার বিভিন্ন অপকর্ম করার পায়তারা করছে। ফরিদপুরের মাটিতে তথা সালথা নগরকান্দর মাটিতে কোন অবৈধ কাজ হবে না, হতে দেওয়া যাবে না। যেই বালু উত্তলন করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

 

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান বালী, সহকারী এটর্নি জেনারেল মো. জুয়েল মুন্সি (সুমন), সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আতাউর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন মাস্টার, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page