1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

আ:লীগ ৭১ দখল করে চেতনা বিক্রি করতো: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তারা ৭১ দখল করে  প্রতিদিন চেতনা বিক্রি করে খেত। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথায় সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হা-ডু-ডু খেলা এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে বর্ণনা শোভাযাত্রা সালথা বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

শামা ওবায়েদ আরও বলেন, এই দেশ কারো বাপ-দাদার নয়, এই দেশ আমাদের সবার। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছে। বিগত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা হুমায়ুন খান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম,  আনিছুর রহমান তাজুল, রাজ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page