1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

স্কুটির টায়ার ও সিট কভারে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক 

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ বার পড়া হয়েছে
স্কুটির টায়ার ও সিট কভারে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক 
স্কুটির টায়ার ও সিট কভারে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক 

স্কুটির টায়ার ও সিট কভারে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি ঃ অভিনব কৌশলে স্কুটির টায়ার ও সিট কভারে মাদক পরিবহন কালে ৯৭ বোতল ফেন্সিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুরের মধুখালি ও ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব-১০; মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটি জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১০ এর একটি আভিযানিক দল ।

আপনারা জানেন র‌্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে এবং নিয়মিত অভিযান চালিয়ে আসছে।অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনেও সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০২ অক্টোবর সোমবার দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১,৯৪,০০০/- (এক লক্ষ চুরানব্বই হাজার) টাকা মূল্য মানের ৯৭ (সাতানব্বই) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিবুল হোসেন @নাজমুল , পিতা আবুল বাশার, মাতা-মৃত মাবিয়া খাতুন, বেপারী পাড়া ৫ নং ওয়ার্ড গনি মাস্তান রোড,থানা- ঝিনাইদহ সদর জেলা- ঝিনাইদহ । এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি স্কুটি জব্দ এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়াও একই তারিখ বিকালে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ২২ (বাইশ) বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাসেল (৩১) পিতা-মোঃ আবুল হোসেন হাওলাদার, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা-বাটামারা থানা-মুলাদী জেলা-বরিশাল বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page