মানিক দাস,ফরিদপুর প্রতিনিধি – ফরিদপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে ফরিদপুরে ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও সাংবাদিকবৃন্দের সাথে একমত বিনিময় সভা আজ রবিবার ১১:৩০ টায়
হাই ওয়ে পুলিশ মাদারীপুর ডিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন ফরিদপুরে প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সহ-সভাপতি সঞ্জিব দাস, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মশিউর রহমান খোকন, জুবায়ের জাকির, আনোয়ার জাহিদ, সেলিম মোল্লা, দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক । এ সময় সভায় পুলিশ সুপার সাংবাদিকদের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, পেনাল কোড বেপরোয়া গাড়ি চালানো, মহাসড়কে থ্রি হুইলার, নসিমন করিমন ভটভটি চালনা, এবং অদক্ষ ড্রাইভার ও চালকের বিষয়েও আলোচনা করা হয়।
এ সময় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী রাজবাড়ী জেলার সাংবাদিকবৃন্দ উক্ত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ এর সহকারী পুলিশ সুপার ফরিদপুর সার্কেলের মোঃ মারুফ হোসেন, ও পুলিশ পরিদর্শক( সড়ক ও যানবাহন) ওসি করিমপুর এস এম শহিদুল হক।
You cannot copy content of this page
Leave a Reply