1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

হারিয়ে যেতে বসেছে চরভদ্রাসনের ‘হাঁটুরে সেলুন

  • বর্তমান সময়: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে
হারিয়ে যেতে বসেছে চরভদ্রাসনের 'হাঁটুরে সেলুন
হারিয়ে যেতে বসেছে চরভদ্রাসনের 'হাঁটুরে সেলুন

হারিয়ে যেতে বসেছে চরভদ্রাসনের ‘হাঁটুরে সেলুন

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) : মানুষকে দেখতে সুন্দর করা যাদের কাজ, তারাই নরসুন্দর। আমরা যাকে বলি নাপিত। এরকম নরসুন্দর বা নাপিতরা চুলকে সুন্দর করে কেটে নরকে(মানুষকে) সুন্দর করে তুলে। চরভদ্রাসন উপজেলায় হারিয়ে যেতে বসেছে হাট-বাজারে পিঁড়িতে বসা ‘হাঁটুরে’ সেলুন। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে এসব সেলুন। আর কাজ না পেয়ে এখানকার নরসুন্দরদের পড়তে হচ্ছে বিপাকে। বিশেষ করে কোভিড-১৯ করোনা মহামারীর সময়টাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। রাস্তার ধারে, ফুটপাতে বসতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ ও মানুষের মধ্যে করোনার ভয় এবং আধুনিক সভ্যতার পরিবর্তন সবমিলিয়ে এই নরসুন্দরদের অবস্থা ভাটির দিকে। তবে ঘর সেলুনের চাহিদা রয়েছে ব্যাপক।

চরভদ্রাসন বাজারে এক নরসুন্দর চরভদ্রাসন উপজেলার বাজার সৃষ্টিলগ্ন থেকে এখানে কিছু হিন্দু নরসুন্দর চুল কেটে জীবিকা নির্বাহ করতো। এখন এখানে একজন নরসুন্দরের দেখা মেলে। অনেকে মারা গেছে অনেকে আবার পেশা পরিবর্তন করেছে। আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনে মানুষের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন। লেগেছে নতুনত্বের ছোঁয়া। তাই এখন হাটে-বাজারে বটবৃক্ষের ছায়ায় খেয়াখাটে, ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জল চৌকিতে বা ইটের উপরে সাজানো পিঁড়িতে বসে নাপিতের কাছে গ্রামবাংলার মানুষের চুল দাঁড়ি কাটার সেই আদি দৃশ্য আর চোখে পড়ে না। তবে চরভদ্রাসন উপজেলার পোস্ট অফিসের পাশে কিছুটা দেখা মেলে এ দৃশ্যের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page