1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরিদপুরে “Women Carnival–2026”: নারীর শক্তি, নেতৃত্ব ও সম্ভাবনার উদযাপন ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

পদ্মা নদীতে ধুধু বালু চর ঘোড়ার গাড়ীতে যাত্রী পাড়াপাড়

  • বর্তমান সময়: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে
পদ্মা নদীতে ধুধু বালু চর ঘোড়ার গাড়ীতে যাত্রী পাড়াপাড়
পদ্মা নদীতে ধুধু বালু চর ঘোড়ার গাড়ীতে যাত্রী পাড়াপাড়

পদ্মা নদীতে ধুধু বালু চর ঘোড়ার গাড়ীতে যাত্রী পাড়াপাড়

কাজী টুটুলঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর অংশে পদ্মা নদীর ধুধু বালুর চরে যাত্রী ও পথচারীরা পাড় হচ্ছে ঘোড়ার গাড়ীতে চড়ে ।

এছাড়াও পদ্মা নদীর উপকুলের হাবাসপুরবাসী জানান বৈরী আবহাওয়া এবং পরিবেশগত কারনে এবারে হাবাসপুরের পদ্মা নদীর খেওয়া ঘাট থেকে পাংশার অংশ পর্যন্ত পদ্মা নদীতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথে বালির চর পড়েছে।

তবে উত্তরে পাবনা জেলার সাতবাড়ীয়া উপজেলা অংশে পদ্মা নদীর গতিপথ সচল আছে। সুত্র জানায়, পাবনা জেলার সাতবাড়ীয়া খেওয়া ঘাট থেকে সাত বাড়ীয়া পর্যন্ত যাত্রীরা নৌকায় নদী পাড় হওয়ার পর পরই তাদেরকে ঘোড়ার গাড়ীতে করে ধুধু বালির চর পাড়ি দিয়ে হাবাসপুর খেওয়াঘাট পর্যন্ত আসতে হয়।

উত্তপ্ত এই বালি পথে ভ্যান রিকশা  ইজিবাইক এবং অন্য কোন পরিবহন চলাচল না করায় যাত্রীদের আসা যাওয়ার একমাত্র প্রধান পরিবহন ঘোড়ার গাড়ী। তাও আবার দুই কিলোমিটার পথ যাত্রীপ্রতি গুনতে হয় ৩০ টাকা। অনেক যাত্রীর ঘোড়ার গাড়ী ভাড়ার টাকা না থাকায় শিশু এবং কাছে থাকা ব্যাগ নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারনের।

সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে যাত্রীরা ঘোড়ার গাড়ীতে পদ্মা নদীর ধুধু বালির চর পাড়ি দিচ্ছে সমস্ত সমস্যা কাঁধে নিয়েই। এযেন ডিজিটাল যুগে এনালগ সিস্টেম। দ্রুত পাড়াপাড়ের সু-ব্যবস্থা করার জোর দাবী জানান যাত্রীসকল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page