1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

রাজবাড়ীতে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী টুটুলঃ রাজবাড়ীতে “এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ  বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  সারোয়ার আহমেদ সালেহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ফরিদপুর জেলার যুদ্ধকালীন কমান্ডার মহসিন উদ্দিন বতু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এরপর প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার  ও বিশেষ অতিথি যুদ্ধকালীন কমান্ডার মহসিন উদ্দিন বতু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প শুনান। সভায় স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। পরিশেষে, মুক্তিযুদ্ধের উপর তথ্যচিত্র প্রদর্শনী করা হয় এবং কুইজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভেতর থেকে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page