1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিআর গ্যাস সেল উদ্ধার ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ফরিদপুর সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড ফরিদপুরে বিএনপি নেতা পরিচয়ে ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগ, গণপিটুনির ঘটনায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার ফরিদপুরে শর্ট সার্কিটের আগুনে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশালে সঞ্জীবনের উদ্যোগে আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

  • বর্তমান সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে সঞ্জীবনের উদ্যোগে আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী পালিত

এনামুল হক,ময়মনসিংহ: উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালের আজকের এ দিনে মৃত্যুবরণ করেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এই অগ্রপথিক।

বৃহস্পতিবার( ১৮ মার্চ) সন্ধ্যায় সঞ্জীবন যুব সংস্থার উদ্যোগে ত্রিশাল অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. এনামুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটির সঞ্চালনা করেন সঞ্জীবন যুব সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ফাহিম আহম্মেদ মন্ডল।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা  এটিএম মনিরুজ্জামান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জামালউদ্দিন শামীম, চেনেল ফোর এর ত্রিশাল প্রতিনিধি  মো. মনির হোসেন প্রমুখ।

দোয়া মাহফিলে আবুল মনসুর আহমদ স্মরণে ত্রিশালে প্রতিবছর একটি বইমেলা আয়োজনের প্রস্তাব করা হয় এবং দ্রুত এ ব্যাপারে কর্তৃপক্ষের নিকট দাবি পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page