1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কাউন্সিলর পদে ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন 

  • বর্তমান সময়: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে
কাউন্সিলর পদে ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন 
কাউন্সিলর পদে ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন 

কাউন্সিলর পদে ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন

কাজী টুটুলঃ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ৫ মার্চ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গত ১৪ ফেব্রুয়ারী’ ২০২১ অনুষ্ঠিত হয়ে যাওয়া রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা আসন-২ এবং সাধারণ আসনের ১ ও ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের ভোট পুনঃগণনার দাবীতে নাগরিক  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মোঃ ফারুক হোসেন বলেন, আমি ১ নং ওয়ার্ডে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলাম । গত ১৪ ফেব্রুয়ারী যে পৌরসভা নির্বাচন হয়েছে । আমি ২১ ভোটের ব্যাবধানে হেরে গিয়েছি। এটা আমাকে দেখানো হয়েছে। এখানে ১ ও ৫ নং ওয়ার্ড এবং পৌরসভার সংরক্ষিত মহিলা আসন-২ এর কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী আব্দুল জলিল, মুক্তি রানী কর এবং আমরা আছি। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে ভোট পুনঃগণনার আবেদন করছি। যেন আমাদের ভোট পুনঃগণনা করা হয়। এজন্য আমরা এ মানববন্ধন করছি। আমরা ভোট পুনঃগণনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা বরাবর দরখাস্ত দিয়েছি।

৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল জলিল  বলেন, আমি আব্দুল জলিল ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে নির্বাচন করেছি। আমাকে প্রিজাইডিং অফিসার ও ইভিএম এর মাধ্যমে কারসাজি করে আমি বিজয়ী হওয়া স্বত্ত্বেও  অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক ফ্রিডম পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতিকে বিজয়ী করেছে। কতিপয় কিছু ব্যাক্তি এই নীল নকশাটি তৈরী করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও রাজবাড়ীর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। আমি পুনরায় নির্বাচন ও  পুনঃগণনার   দাবী জানাচ্ছি। ১৭ টি বুথ ছিল। ঐ ১৭ টি বুথের রেজাল্ট আমাকে প্রদান করা হোক। আমি ৫ নং ওয়ার্ডে সর্বোচ্চ ভোট পেয়েছি। কাটাকাটি করা রেজাল্ট আপনাদের দেখালাম। ১৭ টি বুথের রেজাল্ট পেলে বিজয় আমার সুনিশ্চিত।

রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা আসন-২ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী মুক্তি রানী কর বলেন, আমি আনারস প্রতীকে নির্বাচন করেছি।  রাজবাড়ী পৌরসভা নির্বাচনে  সংরক্ষিত মহিলা আসনের ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে নির্বাচন করেছি । আমার অভিযোগ, ৩ টি ওয়ার্ডে ৬ টি কেন্দ্রে যে পুলিং এজেন্ট ছিল। তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে আপনারা বাহিরে গিয়ে  দাড়ান। তারপর যখন রেজাল্ট শিটগুলো বের হয়েছে সেগুলোও আমরা হাতে পায়নি। অতি দুঃখের সহিত বলছি, একজন প্রার্থী হয়ে রেজাল্ট শিট পাওয়ার দাবীদার। ৪ জন প্রার্থী ছিলাম আমরা।  মোট ভোট এসেছে ১১৫০ টি। কিন্তু রেজাল্ট শিটে দেখা যাচ্ছে আরও ৮ টি ভোট বেশী এসেছে। এই ৮ টি ভোট বেশী হলো কিভাবে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই । আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি তারা যেন ভোট পুনঃগণনা করে।

এসময় মানববন্ধনে ঐসকল ওয়ার্ডের সাধারণ ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারী ২০২১ রাজবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page