ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবুল মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প । আপনারা জানেন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুর র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের তোতা মোল্যার ছেলে। গত ৩ আগস্ট তার বিরুদ্ধে যাবজ্জীবন রায় ঘোষণা দেন আদালত। এ রায়ের পরেও দেদারসে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে র্যাব জানিয়েছে। সোমবার দুপুর আড়াইটায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
র্যাবের এই কর্মকর্তা জানান, বাবুলের বিরুদ্ধে ২০১৩ সালে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়, এরপর গত ৩ আগস্ট বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একই ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
তিনি বলেন, ‘আদালতের রায় হওয়ার পর থেকে মাদক ব্যবসায়ী বাবুল পলাতক ছিলেন। সে ফরিদপুর জেলার চিহ্নিত একজন মাদক উৎপাদনকারী ও ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল।’ প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আাসামী মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত আছেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply